পঁাচজন অ্যানথ্রাক্স-আক্রান্ত রোগী শনাক্ত
চুয়াডাঙ্গা ও জামালপুরের ইসলামপুরে পঁাচজন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।আজ রোববার স্বাস্থ্য বিভাগ ওই এলাকায় অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীদের শনাক্ত করে।চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় আজ চারজন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চুয়াডাঙ্গায় অ্যানথ্রাক্সে আক্রানে্তর সংখ্যা দঁাড়াল পঁাচজনে।অ্যানথ্রাক্সে আক্রান্তরা হলেন: চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের হাসান আলী (৩০), তঁার স্ত্রী পাপিয়া (২৬), ছেলে নাহিদ (৬) এবং পার্শ্ববর্তী মহাম্মদ জুম্মা গ্রামের সাদ্দাম হোসেন (২২)। আক্রান্তরা চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী বাড়িতে থেকেই চিকিত্সা চালিয়ে যাচ্ছেন।জানা গেছে, আক্রান্তরা সবাই গত ২২ আগস্ট রাতে সরোজগঞ্জ বাজার থেকে গরুর মাংস কিনেছিলেন। মাংস খাওয়ার পর থেকে তঁাদের গায়ে প্রথমে ফুঁসকুড়ি ও পরে বড় বড় ঘা হতে থাকে। প্রাথমিকভাবে ঘা কিছুটা শুকিয়ে গেলেও নতুন করে আবার ক্ষতের সৃষ্টি হয়। লোকজানাজানির ভয়ে এত দিন বিষয়টি তঁারা গোপন রেখেছিলেন বলেও জানা গেছে।সদর হাসপাতালের চিকিত্সক পরিতোষ চক্রবর্তী চারজনের অ্যানথ্রাক্সে আক্রানে্তর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।জামালপুর: জামালপুরের ইসলামপুরে আমিনুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে অ্যানথ্রাক্স-আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।জানা গেছে, আজ আমিনুল শরীরের ফোসকা ও ক্ষতের চিকিত্সা করাতে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপে্লক্সে গেলে কর্তব্যরত চিকিত্সকেরা তঁার শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত করে প্রাথমিক চিকিত্সা দিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন।