পকেটমার চক্রের তিন নারী সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে পকেটমার চক্রের তিন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ওই তিন নারী হলেন: মনোয়ারা বেগম (৫০), মিলি বেগম (২৫) ও রিপা আক্তার (১৯)। তাঁদের কাছ থেকে সাতটি চোরাই মোবাইল ফোনসেট ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, ঈদ সামনে রেখে পকেটমার চক্রের এই নারী সদস্যরা তত্পর হন। তাঁরা বিভিন্ন মার্কেটের সামনে অবস্থান নিয়ে ভিড়ের মধ্যে, বিশেষ করে নারীদের হাতব্যাগ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে নেন।