পঙ্গপালে পর্যুদস্ত মাদাগাস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রায় অর্ধেক এলাকা পঙ্গপালের আক্রমণে পর্যুদস্ত হয়ে পড়েছে। ফসলের ব্যাপক ক্ষতিতে দেশটিতে খাদ্যসংকটের আশঙ্কা করছে জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও)।গতকাল বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, পঙ্গপালের আক্রমণে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় দেশটির মোট জনসংখ্যার ৬০ শতাংশ খাদ্যসংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে এফএও। এফএও জানায়, দারিদ্র্যপীড়িত দেশটির মানুষকে এই উপদ্রব থেকে রক্ষায় অবিলম্বে ২২০ কোটি মার্কিন ডলার সহায়তা প্রয়োজন।১৯৫০ সালের পর দেশটি এত ভয়াবহ পরিস্থিতির শিকার হয়নি। এফএওর পতঙ্গ নিয়ন্ত্রণবিষয়ক বিশেষজ্ঞ অ্যানি মোনার্ড বলেন, পঙ্গপালের আক্রমণে ভারত মহাসাগরের এই দেশটি বড় ধরনের হুমকির মধ্যে পড়েছে।এফএও বলছে, মাদাগাস্কারে সর্বশেষ ১৯৫০ সালে পঙ্গপালের আক্রমণ হয়েছিল। ওই আক্রমণের স্থায়িত্ব ছিল প্রায় ১৭ বছর। পঙ্গপাল দমনে কোনো পদক্ষেপ না নেওয়া হলে এবারও তা পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।সংস্থাটি বলছে, কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া হলে চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ দেশটির দুই-তৃতীয়াংশ এলাকা পঙ্গপালে আক্রান্ত হবে।