পঞ্চগড় সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের মীরগড় সীমান্ত থেকে লাবলু (৩৫) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার দুপুরে সীমান্তে গরুকে খাস খাওয়ানোর সময় তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়।প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার দরদরিয়াপাড়া গ্রামের লাবলু মীড়গড় সীমান্তের মেইন পিলার ৪২১ নম্বরের ‘ত’ সাব পিলার-সংলগ্ন বাংলাদেশ এলাকায় আজ দুপুরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় ভারতের গোয়ালগছ ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁকে ধরে ভারতের ভেতরে নিয়ে যান।পঞ্চগড় বিজিবি ২৫ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ কে এম হাসিবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ পতাকা-বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দেবে বলে সম্মত হয়েছে।