পঞ্চগড়ে ছিটমহলের বাড়িতে চুলা জ্বলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের ছিটমহলের কোনো বাড়িতে আজ মঙ্গলবার চুলা জ্বলেনি। ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ও নাগরিকত্বের দাবিতে ছিটমহলবাসীর আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এটি পালিত হচ্ছে।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ঘোষিত ১০ দিনের কর্মসূচির আজ পঞ্চম দিন।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সদস্য ও শালবাড়ী ছিটমহলের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, পঞ্চগড় জেলার ভেতরে অবস্থিত ১২টি ছিটমহলের প্রায় চার হাজার বাড়িতে দিনের বেলা কোনো চুলা জ্বলেনি।আগামীকাল বুধবার সন্ধ্যায় সর্বত্র মোমবাতি জ্বালানো, ২৯ সেপ্টেম্বর দুপুরে মৌন মিছিল, ৩০ সেপ্টেম্বর সাইকেল মিছিল, আগামী ১ অক্টোবর মশাল মিছিল এবং ২ অক্টোবর সব ছিটমহলে দাবি আদায়ের পক্ষে-বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। দাবি আদায় না হলে আমরণ অনশনসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।