প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় এম আর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৭ মার্চ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। কলেজের অধ্যক্ষ মো. গিয়াসুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক (অব.) আনোয়ার হোসেন সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক (অব.) আবু জেকের, উপাধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মো. সায়খুল ইসলাম, মখলেছুর রহমান, আবু তোয়াবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। ক্রীড়া প্রতিযোগিতার ৩৭টি ইভেন্টে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।