পঞ্চগড়বাসীর সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার দেশের ৬৪টি জেলার ওয়েব পোর্টাল ‘তথ্য বাতায়ন’ উদ্বোধন করে পঞ্চগড়বাসীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সরাসরি কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই পোর্টাল উদ্বোধন করেন প্রধাসমন্ত্রী। উদ্বোধন শেষে প্রায় ৩০ মিনিট ধরে এই ভিডিও কনফারেন্স চলে। এ সময় কয়েকজন শিশু বছরের শুরুতে নতুন বই পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মাজহারুল হক প্রধান, সংরক্ষিত আসনের সাংসদ ফরিদা আখতার, বিভাগীয় কমিশনার মো. হাফিজুর রহমান ভূঞা, জেলা প্রশাসক বনমালী ভৌমিক, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক এবং ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী পঞ্চগড়ের কৃষক ও কৃষির খোঁজখবর নেন।