পঞ্চগড়ে অনূর্ধ্ব-১৩ ফুটবল লিগ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলার গলেহাহাট ফাজিল মাদ্রাসা মাঠে শুরু হয়েছে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি অনূর্ধ্ব-১৩ ফুটবল লিগ। ১৬ আগস্ট খেলা শুরু হয়। উদ্বোধনী খেলায় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার ২-১ গোলে গলেহাহাট ফাজিল মাদ্রাসাকে হারিয়ে জয়ী হয়েছে। বিজয়ী দলের পক্ষে আবু তালেব দুটি গোল করেন। গলেহাহাট ফাজিল মাদ্রাসার পক্ষে জহিরুল একমাত্র গোলটি করেন।প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান লিগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান, সিভিল সার্জন ইমারউদ্দিন কায়েস। মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি হয়। বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের নির্বাহী পরিচালক আবদুর রহিম স্বাগত বক্তব্য দেন। লিগে ১৬টি দল অংশ নিয়েছে। বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক খেলা উপভোগ করেন।