পঞ্চগড়ে আইন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে করা মামলা খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় মুখ্য বিচারিক হাকিমের আদালতে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে করা মামলাটি খারিজ হয়ে গেছে। আজ বুধবার দুপুরে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক দিলীপ কুমার দেবনাথ এটি খারিজ করে দেন।সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলার অভিযোগে আইন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গত সোমবার দুপুরে মামলা করেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস সেখ। বিচারক হাকিম দিলীপ কুমার দেবনাথ বাদীর জবানবন্দি গ্রহণ ও শুনানির পর আজ আদেশ দেওয়ার তারিখ নির্ধারণ করেন।