পঞ্চগড়ে আইন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘পাকিস্তানের চর’ বলার অভিযোগে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে পঞ্চগড়ে মামলা করা হয়েছে।আজ সোমবার সকালে পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সাধারণ সম্পাদক ইউনুস শেখ মুখ্য বিচারিক হাকিমের আদালতে মানহানির মামলাটি করেন। বিচারক দীলিপ কুমার দেবনাথ দুপুরে শুনানি শেষে আগামী ২ জুন আদেশের দিন ধার্য করেছেন।মামলায় উল্লেখ করা হয়, ২১ মে জাতীয় প্রেসক্লাবে এক সভায় আইন প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘পাকিস্তানের চর’ বলে বক্তব্য দেন। এতে বাদী ও তাঁর দলের মানহানি হয়েছে।