পঞ্চগড়ে আটোয়ারী কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাগর নামের একটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেছে ঢাকাস্থ আটোয়ারী ছাত্রকল্যাণ সমিতি। ১৩ সেপ্টেম্বর রাতে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম প্রধান অতিথি এবং শিল্পপতি মো. মনির হোসেন বিশেষ অতিথি ছিলেন। ঢাকাস্থ আটোয়ারী ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. মুক্তার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সম্পাদক মো. ফখরুল ইসলাম, আটোয়ারী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খাদেমুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। পরে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে আটোয়ারী উপজেলার গরিব, মেধাবী ও কৃতী ছাত্রছাত্রীদের কল্যাণে ২০০৫ সালে আটোয়ারী উপজেলার ঢাকায় অধ্যয়নরত ছাত্রছাত্রীরা আটোয়ারী ছাত্রকল্যাণ সমিতি নামে একটি সংগঠন চালু করেন।