পঞ্চগড়ে এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে মো. নাসিরউদ্দিন ওরফে রনি নামের এক যুবককে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হামিদুল ইসলাম এ রায় দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল রাতে পঞ্চগড় কালেক্টরেট মসজিদের সামনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে মো. নাসিরউদ্দিনের নেতৃত্বে একদল যুবক যৌন হয়রানি করেন। এ সময় পুলিশ কনস্টেবল আবু বকর সিদ্দিক এগিয়ে আসেন এবং নাসিরউদ্দিনকে আটক করেন। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরী ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নাসিরউদ্দিনকে দণ্ডবিধির ৫০৯ ধারায় ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড দেন। নাসিরউদ্দিন শহরের মসজিদপাড়া এলাকার শমসের আলীর ছেলে।