পঞ্চগড়ে কিউট মহিলা হ্যান্ডবল লিগ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় পঞ্চগড়ে কিউট মহিলা হ্যান্ডবল লিগ শুরু হয়েছে। গত ৩১ মে থেকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় তেঁতুলিয়া মহানন্দা ক্লাব পঞ্চগড় হিমালয় ক্রীড়া সংঘকে ২৬-৩ গোলে হারিয়ে জয়ী হয়েছে।পঞ্চগড় জেলা প্রশাসক বনমালী ভৌমিক প্রধান অতিথি হিসেবে হ্যান্ডবল লিগের শুভ উদ্বোধন করেন। পুলিশ সুপার শাহারিয়ার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়খুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরা পারভীন, কিউটের ডিস্ট্রিবিউটর বিশিষ্ট ব্যবসায়ী মেহেদি হাসান, কিউট মহিলা হ্যান্ডবল টুর্নামেন্টের আহ্বায়ক তহুরা পারভীনসহ অসংখ্য ক্রীড়ামোদী দর্শক এ সময় উপস্থিত ছিলেন। লিগে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার ১২টি দল অংশ নিয়েছে। চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে ৯ জুন।