পঞ্চগড়ে ক্রিকেট লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় ক্রিকেট লিগের (পিসিএল) খেলায় মিঠাপুকুর স্টারস দুই উইকেটে মিলগেট ভ্যাম্পায়ারসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ১৫ মে পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় ক্রিকেট ক্রেজি নামক একটি সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে জেলা ক্রীড়াসংস্থার সহসভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন।