পঞ্চগড়ে ক্রিকেটপ্রেমীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশের পরাজয় মেনে নিতে পারেননি পঞ্চগড়ের ক্রিকেটপ্রেমী আজিজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে প্রিয় দলের পরাজয়ের দৃশ্য দেখার পর তিনি হূদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।আজিজুলের বাড়ি পঞ্চগড় শহরের জালাসীপাড়া গ্রামে। তিনি পানের দোকানদার ছিলেন। নিহতের পরিবারের দাবি, গতকাল নিজের দোকানে বসেই বাংলাদেশ-পাকিস্তান দলের ফাইনাল খেলা দেখছিলেন আজিজুল। দুই রানে বাংলাদেশ হেরে যাওয়ার পর পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।