পঞ্চগড়ে ছিটমহলগুলোতে লোক গণনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলার ভারতীয় ছিটমহলগুলোতে আজ শুক্রবার থেকে লোক গণনা বা শুমারি শুরু হয়েছে। এ শুমারি চলবে কাল শনিবার পর্যন্ত। জেলা প্রশাসন এ খবর জানিয়েছে। বাংলাদেশ ও ভারতের গণনাকারী ও তত্ত্বাবধায়কেরা (সুপারভাইজার) যৌথভাবে নির্দিষ্ট ফরমে শুমারির কাজ করছেন।পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানুল পারভেজ বলেন, জেলার ১২টি ছিটমহলে ৩৫ জন গণনাকারী ও সাতজন তত্ত্বাবধায়ক অভিন্ন ফরমে শুমারির কাজ করছেন। বাংলাদেশের ৩৫ জন গণনাকারী ও সাতজন সুপারভাইজার এবং ভারতেও সমসংখ্যক গণনাকারী ও সুপারভাইজার ওই কাজে অংশ নিয়েছেন। ভারতের গণনাকারী ও তত্ত্বাবধায়কেরা লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকেছেন। বাংলাদেশের ছিটমহলগুলোতে কাজ শেষ হওয়ার পর ভারতের কোচবিহার জেলায় অবস্থিত বাংলাদেশের ছিটমহলগুলোতে শুমারি শুরু হবে। ১৮ জুলাই থেকে শুমারি শুরু হবে।জেলা রাজস্ব অফিস জানায়, পঞ্চগড় জেলার ভেতরে ভারতের ১২টি ছিটমহল রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় দুটি, দেবীগঞ্জ উপজেলায় ছয়টি এবং বোদা উপজেলায় পাঁচটি। কাজলদীঘি ছিটমহল বোদা ও দেবীগঞ্জ উপজেলায় পড়েছে। এসব ছিটমহলে জমির পরিমাণ ছয় হাজার ১৯০ একর, খানার সংখ্যা তিন হাজার ৯৮৭টি এবং জনসংখ্যা ১৯ হাজার ৪৩ জন। এর মধ্যে নারী নয় হাজার ৩৪ জন।এদিকে শুমারির কাজ শুরু হলেও ছিটমহলগুলোর কমিটি ও নাগরিকেরা অভিযোগ করেছেন যে বাংলাদেশ ও ভারতের প্রশাসন তাদের এ ব্যাপারে কিছুই জানায়নি। গাড়াতী ছিটমহল সর্বমঙ্গল কমিটির চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, জেলা প্রশাসন এ বিষয়ে তাঁদের কিছুই জানাননি।