পঞ্চগড়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১০ পঞ্চগড় শিশু একাডেমী মিলনায়তন ও সরকারি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা শিশু একাডেমী এই প্রতিযোগিতার আয়োজন করে। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ের ৬০টি বিষয়ে জেলার পাঁচ উপজেলার তিন শতাধিক শিশু অংশ নেয়। প্রতিযোগিতায় নৃত্যের পাঁচটি, সংগীতের নয়টি, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কেরাত, বাংলা পঠন এবং দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, সাঁতার, দৌড় ও উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ প্রতিযোগিতার বিষয় অন্তর্ভুক্ত ছিল। প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম থেকে সপ্তম শ্রেণী এবং খ বিভাগে অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। শেষে বিশিষ্ট সংগীতশিল্পী রাখী ভৌমিক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান, সংগীতশিল্পী সত্যেন্দ্রনাথ রায়, প্রহলাদ চন্দ্র বর্মণ, আবদুল মান্নান বক্তব্য দেন।