পঞ্চগড়ে জামিন পেলেন জয়নাল আবদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে মানহানির মামলায় আজ রোববার জামিন পেয়েছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক। তিনি পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক মো. জাফরোল হাসান তাঁকে জামিন দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে অসত্য ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে ১৬ মার্চ পঞ্চগড় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম মামলাটি করেন। আদালত ১৯ এপ্রিলের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। ওসি মামলার তদন্ত প্রতিবেদন জমা দিলে গত ১৯ মে পঞ্চগড়ের তত্কালীন মুখ্য বিচারিক হাকিম দীলিপ কুমার দেবনাথ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।