পঞ্চগড়ে জয়নাল আবেদীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবেদীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পঞ্চগড় মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক দিলীপ কুমার দেবনাথ আজ বুধবার দুপুরে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।আদালত সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে অসত্য ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে গত ১৬ মার্চ পঞ্চগড় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম পঞ্চগড় মুখ্য বিচারিক হাকিম আদালতে এই মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ এপ্রিলের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।বাদীর কৌঁসুলি মির্জা সুলতানে আলম জানান, পঞ্চগড় থানা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিলে আদালত আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।