পঞ্চগড়ে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় শহরের কায়েতপাড়া এলাকায় গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ একটি নকল হারবাল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে। নকল ওষুধ তৈরির সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ শহরের কায়েতপাড়া এলাকার কবির হোসেনের বাসায় অভিযান চালায়। এ সময় তাঁরা সেখানে একটি নকল হারবাল ওষুধ তৈরির কারখানার সন্ধান পায়। নকল ওষুধ তৈরির ঘটনায় জড়িত সন্দেহে নোয়াখালীর সেনবাগ উপজেলার বসন্তপুর গ্রামের আবদুল মোমিন (৩০) এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভুগুই গ্রামের মো. মোহসীন হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ নকল হারবাল ওষুধ ও ওষুধ তৈরির উপকরণ উদ্ধার করে পুলিশ। পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।