পঞ্চগড়ে পথনাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (সেকায়েপ) আওতায় শিক্ষার গুণগত মানোন্নয়নে আমরাও পারি নামের একটি পথনাটক পঞ্চগড়ে মঞ্চায়িত হয়েছে।সাধারণ মানুষ, বিশেষ করে অতিদরিদ্র মানুষের মধ্যে শিক্ষার সচেতনতা বৃদ্ধি এবং সমাজে শিক্ষার প্রতি অনুকূল পরিবেশ তৈরি, মাধ্যমিক শিক্ষার সফলতা ও দুর্বলতা তুলে ধরতেই গত রোববার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এবং একই দিন বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা বিদ্যালয় মাঠে পথনাটকটি পরিবেশিত হয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন দিনাজপুরের নাট্যদল ‘আমাদের থিয়েটার’-এর দলপতি তারিকুজ্জামান।