পঞ্চগড়ে প্রমীলা ক্রিকেটারদের প্রশিক্ষণ শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রমীলা ক্রিকেটার তৈরির উদ্যোগ নিয়েছে। সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত ২০ জন কিশোরীর ১২ দিনের প্রশিক্ষণ গত বুধবার পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়ামে শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক বনমালী ভৌমিক তাদের মাঝে সনদ বিতরণ করেন। এ সময় পুলিশ সুপার শাহারিয়ার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়খুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরা পারভীন ও ক্রীড়া সংস্থার মেহেদী হাসান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষক আহাম্মেদ তৌফিক-ই-এলাহী।