পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজ বুধবার বিকেলে বাংলাদেশি কৃষক ইসলাম মিয়া নিহত হয়েছেন।বিডিআর ও সীমান্তবাসীরা জানায়, ৭৪৮ মেইন পিলারের ২৫ ও ২৬ সাব-পিলারের মধ্যবর্তী স্থানে মাধুপাড়া গ্রামের ইলিয়াস মিয়া ঘাস কাটতে যান। এ সময় ভারতের সিঙ্গিমারী সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।বিএসএফের সদস্যরা তাঁর লাশ নিয়ে যান। ২৫ রাইফেলস ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর এ কে এম হাসিবুল হোসেন ঘটনার কথা নিশ্চিত করে বলেন, প্রতিবাদ জানিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত নেওয়ার প্রস্তুতি চলছে।