পঞ্চগড়ে বিডিআর বিদ্রোহ: আগামী ৪ এপ্রিল পর্যন্ত আদালত মুলতবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের বিচারকাজ শেষ হয়েছে। অভিযোগের শুনানি ও আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে আগামী ৪ এপ্রিল পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। আজ সকাল নয়টা ২২ মিনিটে বিচারকাজ শুরু হয়ে ১০টায় শেষ হয়। বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ২৯ জন জওয়ানকে আজ আদালতে হাজির করা হয়। গতকাল মামলার বাদী সুবেদার মেজর আমিরুল হক শেখ ওই ২৯ জওয়ানের বিরুদ্ধে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ আনেন। আদালত বাদীর অভিযোগ আমলে নেন।আদালতের সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। আদালতে চারজন বিচারকের প্যানেলের অন্য সদস্যরা হলেন, লে. কর্নেল মো. মাহফুজুর রহমান, মেজর দীদার আল লতিফ ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল শ্রী বিশ্বজিত্ রায়।