পঞ্চগড়ে বিপি সরকারি স্কুল বোর্ডে ষষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয় থেকে শতভাগ পাস এবং ৭৮ জন জিপিএ-৫ পেয়ে দিনাজপুর বোর্ডের মধ্যে সেরা ২০ স্কুলের মধ্যে ষষ্ঠ স্থান এবং এবার জেলার মধ্যে সেরা স্কুলের গৌরব অর্জন করেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এখান থেকে ১০৭ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে সবাই পাস করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ৭১ জনের মধ্যে ৫৮ এবং মানবিক বিভাগ থেকে ৩৬ জনের মধ্যে ২০ জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবধন বর্মণ বলেন, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদের কঠোর পরিশ্রম, শিক্ষক-অভিভাবক ও ছাত্রদের চেষ্টা, পরিকল্পিত পাঠদান, স্পেশাল কোচিং, মডেল টেস্ট, নিয়মিত মনিটরিং, ভালো প্রস্তুতিসহ শিক্ষক-অভিভাবক-পরীক্ষার্থী সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো ফল সম্ভব হয়েছে। তিনি বলেন, ভালো ফল কঠোর নিয়মশৃঙ্খলা, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, শিক্ষকদের সঙ্গে মাঝেমধ্যে তাদের শিক্ষার মানোন্নয়নে আলোচনা, ছাত্রদের সব সময় মোটিভেশন, ছাত্রদের নিয়মিত ও সময়মতো উপস্থিতি এবং টিউটোরিয়াল পরীক্ষা নেওয়াও এ সাফল্যের কারণ।