পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতের গাড়ির ধাক্কায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে নির্বাচনী কাজে ব্যবহূত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের গাড়ির ধাক্কায় এক শিশু মারা গেছে। আজ সোমবার সকালে পঞ্চগড়-হাড়িভাসা সড়কের বামনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত ওই শিশুর নাম সুমন (৬)। সে সদর উপজেলার বামনপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে দেয়ালের ওপর সুমন খেলছিল। দেয়াল থেকে লাফ দিলে নির্বাচনী কাজে ব্যবহূত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বাহারাম আলী বলেন, শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে।এ ঘটনার পরই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুমনকে দেখতে হাসপাতালে যান।