পঞ্চগড়ে যৌন হয়রানির দায়ে একজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার দায়ে গতকাল বৃহস্পতিবার রফিকুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রফিকুল দেবীগঞ্জ কলেজপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গতকাল দেবীগঞ্জ শহরের খয়ের বাগানে এক স্কুলছাত্রী তার বান্ধবীদের সঙ্গে বেড়াতে গেলে রফিকুল তাকে যৌন হয়রানির চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাঁকে ধরে ফেলে দেবীগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করে। পরে গতকাল সন্ধ্যায় দেবীগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু জাফর তাঁকে এ কারাদণ্ড দেন।