প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় পঞ্চগড় চাকলাহাট বন্ধু একাদশ ১-০ গোলে সিংরোড একতা ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় ছাত্রলীগ এই টুর্নামেন্টের আয়োজন করে। ২৮ অক্টোবর কেপি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মো. মজাহারুল হক প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান, শাহ আতাউর রহমান, মো. আমিরুল ইসলাম, মোজাম্মেল হক, জয়নাল আবেদীন, আবু দাউদ প্রধান, মিজানুর রহমান, দীপক রায়, হারুন অর রশীদ, কামরুজ্জামান, আনিসুজ্জামান স্বপন প্রমুখ। টুর্নামেন্টে জেলার আটটি দল অংশ নেয়। ২৮ সেপ্টেম্বর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।