পঞ্চগড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ১০ আগস্ট পঞ্চগড় সরকারি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি নাটক মঞ্চস্থ করা হয়। জেলা শিল্পকলা একাডেমী ও জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে জেলা প্রশাসক বনমালী ভৌমিক ও পঞ্চগড় এম আর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গিয়াসুদ্দীন বক্তব্য দেন। অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মো. মখলেছুর রহমান শুভেচ্ছা বক্তব্য দেন।অনুষ্ঠানে পর্ণা রায় ও মীম নাচ করেন এবং রাখী ভৌমিক রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। পরে রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি নাটক মঞ্চস্থ করা হয়। ‘দুই বিঘা জমি’ কবিতার নাট্যরূপ দিয়েছেন জেলা প্রশাসক বনমালী ভৌমিক। নির্দেশনায় ছিলেন মিজানুর রহমান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন প্রহলাদ চন্দ্র বর্মণ, এটম, বাশার, শহীদুল ইসলাম, নুরুল হুদা, এ টি এম সারোয়ার, নূরনবী, রেহেনা, রানা, মিতু, দোলা, সোহাগ, রবিউল, সান্তনা, রুবিনা ও লিজা। নেপথ্য কণ্ঠ দেন রাখী ভৌমিক ও মুকুল আকতার। মেকআপে ছিলেন সহিদুল ইসলাম। যন্ত্রসংগীতে ছিলেন ধনেশ ওয়াজেদ আলী, ব্রজেন ও পরেশ।