পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা মন্নাপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, মোখলেছার রহমান (৩৫), রশিদুল ইসলাম (৩৫) ও খলিলুর রহমান (৩৭)। তাঁরা তিনজনই ভ্যানচালক। তাঁদের বাড়ি বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের সইমনপাড়া গ্রামে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাঁশের মুড়াবোঝাই তিনটি ভ্যান নিয়ে তাঁরা ময়দানদিঘি থেকে বোদা উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি নৈশকোচ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোখলেছার ও রশিদুল ঘটনাস্থলেই মারা যান। পরে খলিলকে গুরুতর আহতাবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কায়সার আলী খান ওই তিনজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।