পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ শনিবার সকালে একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতেরা সবাই মোটরসাইকেল আরোহী। নিহতের একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম রাসেল (৩০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে তেঁতুলিয়া-বাংলাবান্ধা সড়কে রণচণ্ডী বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের সামনে বাংলাবান্ধাগামী মোটরসাইকেলের সঙ্গে তেঁতুলিয়াগামী যাত্রীবাহী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তাঁরা পাথর ব্যবসায়ী ছিলেন। ভারত থেকে আমদানি করা পাথর কেনার জন্য বাংলাবান্ধা যাচ্ছিলেন তাঁরা। তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।