পঞ্চগড়ে ‘দেবী সুলতানা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে ১৮ সেপ্টেম্বর সন্ধায় পঞ্চগড় সরকারি মিলনায়তনে ঐতিহাসিক নাটক দেবী সুলতানা মঞ্চস্থ হয়।ঠাকুরগাঁওয়ের যাত্রিক গোষ্ঠী নাটকটি পরিবেশন করেন। ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত ও দেবকুমার গুহঠাকুরতার নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রূপ কুমার গুহঠাকুরতা, সেলিনা আক্তার, নিলয় গুহঠাকুরতা, শামসুজ্জোহা, সহিদুল ইসলাম, দেবকুমার গুহঠাকুরতা, আল হেলাল, হিমাংশু চন্দ, শামসুল আলম, নোমান আলী, মাশহুদ হাসান, ওয়ালিউল হক, তানভী, জগন্নাথ গুহঠাকুরতা, সাবিত্রী সাহা, সত্য চক্রবর্তী, ফজলে এলাহী চৌধুরী, নির্মল ও ধন্য অভিনয় করেন।এ ছাড়া নাটকের রূপসজ্জায় ছিলেন বাদল ও জিন্নাত, অঙ্গসজ্জায় তরুণ কুমার চৌধুরী, মঞ্চসজ্জায় মাশহুদ হাসান, নির্মলচন্দ্র বর্মণ ও ধন্যচন্দ্র মোহন, আলোকসজ্জায় উজ্জল ও মানিক, শব্দ প্রক্ষেপণে জনি সাউন্ড সার্ভিস, যন্ত্রসংগীতে নরেশচন্দ্র বর্মণ, ভূষেণচন্দ্র দেব, বিশ্বনাথ বর্মণ, ব্রজেননাথ বর্মণ, হরেন্দ্রনাথ বর্মন ও প্রদীপ সেন এবং নেপথ্য কণ্ঠে ছিলেন মো. আতিয়ার রহমান ও হরেন।