পঞ্চগড়ে ‘মুক্তধারা’ সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে ‘মুক্তধারা’ নামে নতুন একটি সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ৩ এপ্রিল পঞ্চগড় সরকারি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয় ও পঞ্চগড় সরকারি বালিকা বিদ্যালয়ের ২০১০ সালের এসএসসি পরীক্ষার্থীরা এ সংগঠনটির উদ্যোক্তা। পৌর মেয়র মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। আনোয়ার সাদাত, ঠাকুরগাঁও জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতরুজ্জামান, জীবধন বর্মণ ও ফেরদৌস আরা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা নাচ, গান, আবৃত্তি, অভিনয়, ফ্যাশন শো, কৌতুক পরিবেশন করেন। তোফায়েল আহমেদ সভাপতি ও পংকজ রায়কে সাধারণ সম্পাদক করে সংগঠনটির একটি কমিটি গঠন করা হয়েছে। ২০১০ সালের সব এসএসসি পরীক্ষার্থীকে করা হয়েছে সদস্য।