পঞ্চগড়েও অ্যানথ্রাক্স রোগী, কুষ্টিয়ায় আক্রান্ত আরও ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে শহিদুল ইসলাম (৪০) নামে অ্যানথ্রাক্সে আক্রান্ত একজন রোগী শনাক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে তাঁকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভারতের সীমান্তবর্তী দুটি গ্রামে নতুন ১৫ জন রোগীর সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে ওই উপজেলায় অ্যানথাক্স রোগীর সংখ্যা দাঁড়াল ৪৪ জনে।পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের চিকিত্সক হাসিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অ্যানথাক্সে আক্রান্ত শহিদুল ইসলাম জানান, তিনি গত শুক্রবার (২৭ আগস্ট) মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য কম দামে ভারত থেকে ৩০ কেজি গরুর মাংস কেনেন। তিনি নিজে এই মাংস নাড়াচাড়া এবং রান্না করেন। এর পরই তাঁর এ রোগ দেখা দেয়।কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিত্সক সাইফুল ইসলাম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ পূর্ব কারিগর পাড়া এলাকায় চারজন ও পার্শ্ববর্তী বিলগাথুয়া গ্রামে আরও ১১ জন নতুন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে।আজ সকালে সাইফুল ইসলাম ওই এলাকায় পুরোনো রোগীদের সেবা দিতে গিয়ে নতুন রোগীদের শনাক্ত করেন। এর আগে ওই দুই এলাকায় ২৯ জন রোগী শনাক্ত করা হয়। তাদের অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো বলে তিনি জানান।কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সালেহ আহমেদও ১১ জন নতুন অ্যানথ্রাক্স রোগী শনাক্তের সত্যতা নিশ্চিত করেছেন।