পঞ্চগড়ের দেবীগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সম্মেলন নিয়ে দুই পক্ষের সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছেন। আজ শুক্রবার সকালে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর এই ১৪৪ ধারা জারি করেন। পরবর্তী নিদেশ না দেওয়া পর্যন্ত তা বলবত থাকবে বলে জানা গেছে।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, ছাত্রদলের একটি পক্ষ (সাবেক এমপি মোজাহার হোসেন সমর্থিত) দেবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন ছাত্রদলের সম্মেলন আহ্বান করে। কিন্তু ছাত্রদলের অপর একটি পক্ষ (ফরহাদ হোসেন আজাদ সমর্থিত) সেখানে তাদের সম্মেলন করতে না দেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি আবেদন করে। সম্মেলনকে ঘিরে সেখানে দুই পক্ষের সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারি করেন।