পঞ্চম আদম শুমারি আগামী বছরের মার্চে: পরিকল্পনামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেছেন, ২০১১ সালের মার্চ মাসের ১৫-১৯ তারিখ পরবর্তী আদম শুমারি ও বাসগৃহ গণনা করা হবে।আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (বিবিএস) কনফারেন্স কক্ষে জাতীয় পরিসংখ্যান পরিষদের ১৫তম সভায় সভাপতির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। শুমারির তারিখ অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের সভাপতিত্বে এ সভায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, বিবিএসের পরিচালক মো. শাহজাহান আলী মোল্লাহ, অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বাংলাদেশ পরিসংখ্যান পরিষদের প্রেসিডেন্ট নূরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।আগামী বছর অনুষ্ঠেয় এই শুমারি হবে বাংলাদেশের পঞ্চম শুমারি। বাংলাদেশে শেষ আদম শুমারি ও বাসগৃহ গণনা করা হয়েছিল ২০০১ সালে। প্রতি ১০ বছর পর পর এই শুমারি অনুষ্ঠিত হয়। এ বছর শুমারি আরও নির্ভুল করতে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করা হবে বলে জানা গেছে।এর আগে বাংলাদেশে ১৯৭৪ সাল, ১৯৮১ সাল, ১৯৯১ সাল, ২০০১ সালসহ মোট চারবার আদম শুমারি ও বাসগৃহ গণনা করা হয়েছিল।এ কে খন্দকার বলেন, আগের শুমারিগুলোতে যথার্থতার অভাব ছিল। তবে এবার নির্ভুল শুমারি করা হবে।মন্ত্রী বলেন, এবার শুমারির তিন মাসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে এবং ১২ মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। ইউএনবি