পঞ্চম দফায় মাওবাদী অধ্যুষিত চার জেলায় ভোট গ্রহণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আজ শনিবার মাওবাদী অধ্যুষিত চারটি জেলার ৩৮টি আসনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনী এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।জেলাগুলো হলো—পশ্চিম মেদেনীপুর, বাঁকুরা, পুরুলিয়া এবং বর্ধমান জেলার একাংশ।আজকের নির্বাচনে ৭৪ লাখ ১৭ হাজার ভোটার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র, কংগ্রেসের রাজ্য সভাপতি মানস ভূঁইয়াসহ ১৯৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশের সঙ্গে অতিরিক্ত ৬০০ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে।এর আগে চার দফায় ২৪২টি আসনের ভোট নেওয়া হয়। শেষ দফায় বাকি ১৪টি আসনের ভোট নেওয়া হবে ১০ মে। ১৩ মে ফল ঘোষণা করা হবে।