পঞ্চম ভাই ভাই ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বনাথে বৈদ্যকাঁপন (উজান মসলা) গ্রামের মাঠে ভাই ভাই ক্রিকেট ক্লাব আয়োজিত পঞ্চম ক্রিকেট টুর্নামেন্ট ৫ মার্চ শেষ হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্বাধীনতা ক্রিকেট ক্লাব পাঁচ উইকেটে চাচা-ভাতিজা ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।ক্লাবের সভাপতি এম এ আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য আরশ আলী। বিশেষ অতিথি ছিলেন মিছবাহ উদ্দিন, মো. মফিক মিয়া, আবদুর রব, তৈয়ব আলী ও মাছুম আহমদ।