পঞ্চম সংশোধনী নিয়ে পুনর্বিবেচনার শুনানি শেষ, আদেশ ১১ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

cআজ বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন। চলতি বছরের ১৪ মার্চ সরকারপক্ষ আপিল বিভাগের এর আগে দেওয়া রায়ের দুটি অংশে পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদনটি করেছিল।আদালত থেকে বেরিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘পঞ্চম সংশোধনী নিয়ে আপিল বিভাগ যে রায় দিয়েছিলেন, ওই রায়ে রিভিউ আবেদন আমরা করেছিলাম। শুনানি শেষ হয়েছে। ১১ মে আদেশ দেওয়া হবে।’আদালতে মাহবুবে আলম, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের পক্ষে আজমালুল হোসেন কিউসি, ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পক্ষে আইনজীবী তৌফিক নেওয়াজ মামলা পরিচালনা করেন।মাহবুবে আলম বলেন, সামরিক ফরমান জারির মাধ্যমে সংবিধান সংশোধনকে হাইকোর্ট অবৈধ ও বাতিল ঘোষণা করেছিলেন। তবে আপিল বিভাগের রায়ে কিছু পরিবর্তন করে সামরিক শাসনামলের জনস্বার্থমূলক কাজকে মার্জনা করা হয়। সামরিক শাসনামলের বিষয়ে হাইকোর্টের রায় যথার্থ ও সঠিক। সামরিক আইন জারি করে ক্ষমতা দখল ও সংবিধান সংশোধন অবৈধ হলে ওই সময়ের সব কিছুই অবৈধ হবে। জনস্বার্থমূলক কাজের কথা বলে সামরিক শাসনের কিছু অংশকে মার্জনা করা হলে ভবিষ্যতে বিভ্রান্তি সৃষ্টি হবে।শুনানিতে আজমালুল হোসেন কিউসি মুন সিনেমা হলের মালিকানা ফেরত পাওয়ার আরজি জানিয়ে বলেন, পঞ্চম সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের রায় স্থগিত করে বিষয়টি সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত।জানা যায়, সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট রায় দেন। হাইকোর্টের ওই রায়ের কিছু পরিমার্জন ও সংশোধনের কথা উল্লেখ করে গত বছরের ২ ফেব্রুয়ারি আপিল বিভাগ রায় দেন।