পঞ্চম সংশোধনী: লিভ টু আপিলের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের ওপর আবার শুনানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ তৃতীয় দিনের মতো শুনানি গ্রহণ করেন। কাল বুধবার বঙ্গবন্ধু হত্যা মামলায় খুনিদের রায় পুনর্বিবেচনা বিষয়ে আদেশের পর এই লিভ টু আপিলের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের তিন আইনজীবী লিভ টু আপিল দায়ের করেন। লিভ টু আপিলের ওপর ২০ ও ২১ জানুয়ারি খোন্দকার দেলোয়ারের আইনজীবীর বক্তব্য দেওয়ার পর তিন আইনজীবীর কৌঁসুলি মওদুদ আহমদ বক্তব্য উপস্থাপন শুরু করেন।গতকাল দুপুর সোয়া ১২টায় শুনানিতে মওদুদ আহমদ বলেন, মুন সিনেমা হলের মালিকানা নিয়ে রিট দায়ের করা হয়। মুন সিনেমা হল ফেরত দিতে বলা হয়েছিল। সংবিধান ও আইনকে স্পর্শ না করে সিনেমা হল ফেরত দেওয়া যেত। তিনি বলেন, পঞ্চম সংশোধনী না হলে, দেশে একদলীয় শাসন থেকে যেত। বিচার বিভাগ, সংবাদপত্রের স্বাধীনতা থাকত না। বিচারপতিদের হাতে ক্ষমতা থাকত না। এমনকি সংসদেরও ক্ষমতা থাকত না। হাইকোর্টের রায় আবেগতাড়িত অভিহিত করে তিনি বলেন, ‘আমাদের বিচারিক আদর্শ অনুসরণ করতে হবে। হাইকোর্ট সংবিধান সংশোধন করতে পারেন না। হাইকোর্টের রায়ে পঞ্চম সংশোধনীর কিছু মার্জনা করা হয়েছে, কিছু বহাল রাখা হয়েছে। সংবিধানের কোথায় হাইকোর্টকে এই ক্ষমতা দেওয়া হয়েছে?’আদালতে এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও এই মামলায় নিয়োজিত রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মাহমুদুল ইসলাম উপস্থিত ছিলেন।