পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টের আদেশে ধাক্কা খেলেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার কাঠামোর মূলভিত্তি পঞ্চায়েত-ব্যবস্থা। চলতি বছরে সেই পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে পাঁচ দফায় সম্পন্ন করার উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু এতে ঘোর আপত্তি তোলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজ্য সরকার।মমতা এই নির্বাচন রাজ্যের পুলিশ বাহিনীর সহযোগিতায় প্রথমে এক দফায়, পরে দুই দফায় এবং শেষ পর্যন্ত তিন দফায় করার সিদ্ধান্ত নেন। এতে আপত্তি তোলে রাজ্য নির্বাচন কমিশন। ফলে নির্বাচন নিয়ে বাড়ে জটিলতা। এর পরই রাজ্য নির্বাচন কমিশন গত বুধবার ভারতের সুুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে পট্টনায়ক এবং বিচারপতি রঞ্জন গগৈর সমন্বয়ে গঠিত গ্রীষ্ম অবকাশকালীন ডিভিশন বেঞ্চে আজ শুক্রবার ওই আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত নির্দেশ দেন, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে পাঁচ দফায়। ভোট হবে ১১, ১৫, ১৯, ২২ ও ২৫ জুলাই। এ জন্য সরকার প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনে ১৫ হাজার, তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনে ২৫ হাজার কর এবং শেষ দফার নির্বাচনে দুই হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য দেবে।সুপ্রিম কোর্টের এই নির্দেশে বিরোধী রাজনৈতিক দলগুলো খুশি, তবে নাখোশ মমতা।