পটগানে গণিত ও সুন্দরবনকে রক্ষার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঙ্ক শেখো স্বপ্ন দেখো, যদি সোনার বাংলা চাওগণিতে দক্ষতা বাড়াও, গণিতে দক্ষতা বাড়াও। গায়কের কণ্ঠে ভেসে আসছে গান। আর পেছনে পর্দায় গণিত অলিম্পিয়াডের শুরু থেকে অষ্টম অলিম্পিয়াড পর্যন্ত বিভিন্ন বিষয় গানের সুরে বর্ণনা করছে একটি দল। মূল গায়কের হাতে একটি লাঠি। সময়ে সময়ে সেই লাঠি দিয়ে পটের ওপর ছবিচিহ্নিত করা হচ্ছে।না, এ কোনো সিনেমার বর্ণনা নয়। এটা গণিতের ওপর রচিত বিশেষ পটগানের কথা। অষ্টম গণিত অলিম্পিয়াডের জাতীয় উত্সবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পরিবেশন করা হয় গণিতের এই পটগান।উত্সব মানে আনন্দ, উত্সব মানেই বাড়তি কিছু। ডাচ্-বাংলা ব্যাংক—প্রথম আলো গণিত উত্সব ২০১০ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছিল বাড়তি কিছু আনন্দের উপলক্ষ। প্রথম দিন নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠান, চমক ও দীপেশের বিশেষ পরিবেশনা এবং সমবেত নৃত্যের পর দ্বিতীয় দিনের শুরুতে ছিল গণিতের এই পটগান। গণিতের পটের পরই ছিল এবারের উত্সবের বিশেষ স্লোগান ‘সুন্দরবনকে চিনবে বিশ্ব’ শিরোনামের পর্ব।গণিত শিখে দেশকে ভালোবাসার আহ্বানপটগান আমাদের দেশের এক লুপ্ত ঐতিহ্য। চীবর মাধ্যমে বিশেষ ঘটনা ও বিষয়কে তুলে ধরার একটি পদ্ধতি। উত্সবের অনেকেই গণিতের পটের কথা, গান ও পরিবেশনা এই প্রথম শুনেছেন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি বিশেষ ধরনের পরিবেশনা। এ গানের বিশেষত্ব হচ্ছে, একটি দলের গায়ক নির্দিষ্ট বিষয়ের ওপর গান পরিবেশন করবেন, দলের আর দুজন একটি কাপড়ের পর্দার ওপর আঁকা নির্দিষ্ট বিষয়ের ওপর স্থির ছবি দেখাবেন, গায়ক সে ছবি গানের মাধ্যমে বর্ণনা করবেন। আর দলের বাকিরা নেচে-গেয়ে তাঁদের সঙ্গে তাল মেলাবে। এই পরিবেশনাই পট। শিক্ষার্থীদের কাছে নতুন হলেও পটগান শুরুর ইতিহাস অনেক প্রাচীন। অনেক আগে থেকেই এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে খুলনার মংলা অঞ্চলের মানুষের কাছে। তারা বিশেষ করে হাটবাজারে, মেলায়, বিশেষ কোনো উত্সবে পট পরিবেশন করত। তবে ১৯৫০ সালের দিকে এটি লুপ্ত হয়ে যায়। ১৯৯৫ সাল থেকে নতুন আঙ্গিকে পটগানকে সবার সামনে নিয়ে আসে খুলনার সংগঠন রূপান্তর। এ পর্যন্ত ১০০টির বেশি পটগান তৈরি করেছে তারা। রূপান্তর কর্তৃপক্ষ জানায়, এশিয়ায় তারা সবচেয়ে বড় পটগানের প্রতিষ্ঠান। তাদের দলে মোট ১২০ জন সদস্য কাজ করেন।তাদের পরিবেশিত গণিতের পটগানের ধারণা দিয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনীর হাসান। গীত রচনা করেছেন কবি মেরাজ ফকির। তাঁরা তাঁদের পরিবেশনার মধ্যে নিয়ে আসেন গণিতের জন্ম ইতিহাস, গণিতের সঙ্গে মানুষের সম্পর্ক, আধুনিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য গণিত সবচেয়ে বড় হাতিয়ার ইত্যাদি। এ ছাড়া সব বড় বিষয়, কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন বিষয় আবিষ্কৃত হয়েছে গণিতের মাধ্যমে। সুরে সুরে বর্ণনা করা হয় গণিতচর্চার প্রয়োজনীয়তা। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, বাংলাদেশে গণিত অলিম্পিয়াডের শুরুর ইতিহাস তাদের গায়কির মাধ্যমে তুলে ধরে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্যদের বিশেষ করে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক কায়কোবাদ, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, আব্দুল কাইয়ুম, মুনীর হাসানের কথা বিশেষভাবে তুলে ধরা হয় গণিতের পটে। বিশ্বে গণিত এগিয়ে নেওয়ার জন্য তাঁদের কথা না বললে কোনো কিছুই পূর্ণতা পাবে না। সবশেষে বেশি বেশি গণিত চর্চা করে বিশ্ব জয়ের আহ্বান জানানো হয় গণিতের পটের মাধ্যমে।সুন্দরবনকে প্রতিদিন একটি করে ভোট দিতে হবেহিমালয় থেকে সুন্দরবন, হঠাত্ কেঁপে কেঁপে ওঠে বাংলাদেশ। এখন আর কেঁপে কেঁপে ওঠার সময় নয়। এখন সুন্দরবন নিয়ে এগিয়ে যেতে হবে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে মাঠে। এই লড়াইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সুন্দরবন। উত্সবে সারা দেশ থেকে আসা শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয় বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের কথা। এই নির্বাচনের নানা বিষয় তুলে ধরেন প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন। তিনি তাঁর সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন, কীভাবে আমরা এগিয়ে নিতে পারব সুন্দরবনকে। একই সঙ্গে সুন্দরবন সম্পর্কে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার পায়। পল্লব মোহাইমেন বলেন, ০৭.০৭.০৭ তারিখ থেকে শুরু হয়েছে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের কাজ। এই প্রতিযোগিতায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রাকৃতিকভাবে সুন্দর স্থানগুলোর মধ্যে নির্বাচন করা হচ্ছে ইন্টারনেট ও ফোনে ভোটের মাধ্যমে। বাংলাদেশের মানুষের কাছে এটি একটি বড় সুযোগ হিসেবে দেখা দিয়েছে। প্রকৃতি বাংলাদেশকে এমন কিছু সম্পদ দিয়েছে, যা দিয়ে মানুষের মন জয় করে নেওয়া যাবে নিমিষে। ২০০৯ সালের ২১ জুলাই ইন্টারনেটে ভোটের মাধ্যমে নির্বাচিত ৭৭টি স্থানের মধ্য থেকে ২৮টি স্থানকে নির্বাচন করা হয়। সে সময় খুলনাসহ সারা দেশে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা নিয়ে ভোট গ্রহণ করা হয়। খুলনার প্রথম আলোর প্রতিনিধি আবু হাসান শেষ মুহূর্তের উত্তেজনার কথা শিক্ষার্থীদের কাছে তুরে ধরেন।পল্লব মোহাইমেন শিক্ষার্থীদের কাছে জানতে চান, ম্যানগ্রোভ মানে কী, কবে থেকে সুন্দরবনকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে, সুন্দরবনের নাম কোথা থেকে এসেছে ইত্যাদি। সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদের জন্য ছিল বই পুরস্কার। এরপর ২০১১ সালের জুলাই পর্যন্ত সবাইকে প্রতিদিন একটি করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।সবশেষে ‘সুন্দরবন বাঁচাও’ শিরোনামে পট পরিবেশন করেন রূপান্তরের কর্মীরা।