পটিয়ায় মামলা, শিপ ইয়ার্ড বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের দুটি বৌদ্ধবিহার ও মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গতকাল রোববার রাতে দুটি মামলা হয়েছে।এদিকে উদ্ভূত পরিস্থিতির কারণে স্থানীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক (নিরাপত্তা) ক্যাপ্টেন জাফরউল্লাহ চৌধুরী প্রথম আলো ডটকমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠানটির কিছু উচ্ছৃঙ্খল শ্রমিকের বিরুদ্ধে মন্দিরে হামলার অভিযোগ রয়েছে।গতকাল দুপুর সোয়া ১২টার দিকে কোলাগাঁও ও লাখেরা গ্রামের দুটি বৌদ্ধবিহার ও সনাতন ধর্মাবলম্বীদের একটি দুর্গামন্দিরে অতর্কিত এ হামলার ঘটনা ঘটে।একটি মামলার বাদী হয়েছেন রত্মাঙ্কর বৌদ্ধবিহারের অধ্যক্ষ দীপানন্দ ভিক্ষু। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে আরও ৫০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় পটিয়া থানার এসআই কামাল উদ্দিন বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে দেড় থেকে দুই হাজার ব্যক্তির বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন। আসামিদের নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় পটিয়া থানার আওতাধীন কালারফুল পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে আজ আরেকটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।