পটিয়ায় সংঘর্ষের ঘটনায় দুটি মামলা, গ্রেপ্তার ৩৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পশ্চিম পটিয়ার ফকিরনির হাট এলাকায় মসজিদের কর্তৃত্ব নিয়ে সংঘর্ষের ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুটি মামলা করা হয়েছে। কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়া গতকাল মামলা দুটি করেন। পুলিশ গতকাল রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করে।কর্ণফুলী থানা সূত্রে জানা গেছে, মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ ব্যক্তিকে আসামি করা হয়ছে।প্রসঙ্গত, দুই পক্ষের মুসল্লিদের ওই সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। এ সময় ১০টি দোকান ও সাত-আটটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয় এবং আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় পাঁচটি বাস ও অটোরিকশাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে।