পটিয়ায় সহিংসতায় গ্রেপ্তার আরও ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় সহিংসতার ঘটনায় গতকাল সোমবার রাতে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার কোলাগাঁও ইউনিয়নের দুটি বৌদ্ধবিহার ও মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে আরও ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ৩৭ জন গ্রেপ্তার হলো। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ আজ মঙ্গলবার প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার দুপুর সোয়া ১২টার দিকে কোলাগাঁও ও লাখেরা গ্রামের দুটি বৌদ্ধবিহার ও সনাতন ধর্মাবলম্বীদের একটি দুর্গামন্দিরে অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতকারীরা। বৌদ্ধবিহারে হামলার ঘটনায় রত্মাঙ্কর বৌদ্ধবিহারের অধ্যক্ষ দীপানন্দ ভিক্ষু ৩৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় পটিয়া থানা পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে।