পটিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ায় আজ শনিবার সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে দুই শিশুসহ তিনজন। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পাতুরিয়ার খুলাইন সালেহ নূর ডিগ্রি কলেজের সামনে বাস ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, আজ বেলা ১১টার দিকে পাতুরিয়ায় বাস ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজি-চালিত অটোরিকশাটি চট্টগ্রাম নগরের দিকে এবং বাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। এতে ঘটনাস্থলেই সিএনজি-চালিত অটোরিকশারচালক আবদুল জব্বার (২৫) এবং যাত্রী লাকী আক্তার (২৭) মারা যান। আহত হয় লাকীর দুই ছেলে হাসান আলী (৭) ও হান্নান (৩) এবং তাঁর মা কুলসুমা খাতুন (৫০)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।