পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর প্রতিনিধির মেয়ে নিহত
চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশ উপজেলার সীমান্তসংলগ্ন খরনা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাকের মেয়ে সাদিয়া খানম (২) নিহত হয়েছে। এ ঘটনায় আটজন আহত হয়েছেন বলেও জানা গেছে।আজ রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা গেছে, আজ চন্দনাইশে এক আত্মীয়ের বাসা থেকে আবদুর রাজ্জাক তঁার স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে টেম্পোতে করে পটিয়ায় ফিরছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস খরনা সেতুর ওপর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে কারটি টেম্পোর ওপর গিয়ে পড়ে। এ সময় টেম্পোটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে খরনা খালে পড়ে ডুবে যায়। এতে পানিতে ডুবে আবদুর রাজ্জাকের মেয়ে সাদিয়ার মৃতু্য হয় এবং টেম্পোর আট যাত্রী আহত হন।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের রেকার এসে টেম্পোটি উদ্ধার করে।পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।