পটুয়াখালীতে জামায়াতের আমির গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলার আমির মাওলানা ফখরুদ্দিন খান রাযীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিতে শহরের কালিকাপুর চৌরাস্তা এলাকায় নিজ বাসভবন থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম জানান, হরতালকে সামনে রেখে নিজ বাসভবনে কর্মী-সমর্থকদের নিয়ে গোপন বৈঠক করছিলেন ফখরুদ্দিন। এ খবর পেয়ে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তখন অন্যরা পালিয়ে যায়।