পটুয়াখালীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পটুয়াখালী শহরের এক নম্বর ব্রিজসংলগ্ন এলাকা থেকে রুস্তম সিকদার (৭০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালীর দুজন মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে রুস্তমসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় আজ বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।ওই মামলায় অন্য আসামিরা হচ্ছেন—মতলেব মৃধা (৭০), জালাল মৃধা (৬৫), আবদুল হক হাওলাদার (৭০), জয়নাল (৬৮) , হাবিবুর রহমান (৬৫), ফাইজুল ইসলাম (৬৫), আমির হোসেন (৬৮), কাঞ্চন আলী (৬৮), মতলের মৃধা (৬৩), মালেক খাঁ (৬৫) ও আবদুল ছত্তার (৬৫)। এঁদের বাড়ি গলাচিপা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায়। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা রাজাকার, আল-বদর, খুনি, ধর্ষণকারী ও অসত্ চরিত্রের। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় এঁরা পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে কাজ করেন। আসামিরা গলাচিপার আমখোলা গ্রামের মুক্তিযোদ্ধা বাদশা ও হানিফকে ১৩ নভেম্বর খুন করে লাশ গুম করে।এ অভিযোগ এনে বাদশা ও হানিফের ভাগিনা রিয়াজউদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত রুস্তম সিকদারসহ ১২ জনকে আসামি করে গত ১৫ মার্চ গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে।পটুয়াখালী ডিবি পুলিশ অফিসের ইনচার্জ উপপরিদর্শক আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।