পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে নৌকাডুবি, জেলে নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে রিপন সর্দার (২৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছে। গতকাল সোমবার গভীর রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ নৌকাডুবি হয়।স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার ধুলিয়া লঞ্চঘাট সংলগ্ন জেলে পল্লির আক্কাস সর্দারের ছেলে রিপন সর্দার নদীতে মাছ ধরার কাজ করে। গতকাল সন্ধ্যায় তিনি তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যান। গভীর রাতে তাঁর নৌকাটি ডুবে যায়। রিপন এখনো নিখোঁজ আছেন।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নৌকাটি কীভাবে ডুবল এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।